স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৩ মে ২০২১
সর্বশেষ আপডেট : 10:17 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে পিক-আপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত সিএনজির আজিম উদ্দিন (৬০) ও বঙ্গেশ দাশ(৩০) নামের যাত্রী নিহত হয়েছে। রোববার (২৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মালিহাতা মধ্যপাড়া এলাকার সোপান সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বঙ্গেশ দাশ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ও আজিম উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের নান্দাইলে বাড়ি।
বিষয়টি নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজালাল আলম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় আশুগঞ্জ অভিমুখী ব্যাটারিচালিত একটি সিএনজিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিক-আপ ভ্যান ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। বঙ্গেশ দাস নামের এক সিএনজির যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
এলাকাবাসী আহত আরও দুইজনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছেন। তাদের অবস্থাও আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে আজিম উদ্দিন নামের আরও একজন মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু নিশ্চিত হয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিক-আপ ভ্যানের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পিক-আপ ভ্যান ও সিএনজিটি জব্দ করা হয়েছে।
Posted ১০:১৭ পিএম | রবিবার, ২৩ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya