স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 4:07 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাথর বোঝাই একড়ি ট্রাক খাদে পড়ে ওসমান মিয়া (২১) নামের হেলপার নিহত হয়েছে। শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ওসমান সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার কাঁঠাল বাড়ি এলাকার মালেক মিয়ার ছেলে। তবে এই ঘটনার পর ট্রাক চালককে খুঁজে পাওয়া যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে পাথর নিয়ে ঢাকাগামী একটি ট্রাক বাড়িউড়ায় এসে খাদে পড়ে যায়। এতে চালকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে চালককে খুঁজে পাওয়া যায়নি। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
Posted ৪:০৭ পিএম | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya