শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে নিখোঁজের দুইদিন পর নদী থেকে নৌ শ্রমিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:49 pm

সরাইলে নিখোঁজের দুইদিন পর নদী থেকে নৌ শ্রমিকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী থেকে ইয়াছিন (১৯) নামের এক নৌ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার অরুয়াইল মেঘনা নদীর ব্রীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ধামাউড়ার সুরুজ আলীর ছেলে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াছিন স্টিলের বড় মাটি টানার নৌকায় শ্রমিকের কাজ করতো। গত বুধবার থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন সহ স্থানীয়রা তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে স্থানীয়রা মেঘনা নদীর ব্রীজের নিচে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে৷ পরিবারের সদস্যরা সনাক্ত করে জানায় মরদেহটি ইয়াছিনের।

রাফি/-

Facebook Comments Box

Posted ৪:১৩ পিএম | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

The Daily Sarod |