শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে নিখোঁজের একদিন পর তিতাস নদীতে ভেসে উঠলো বৃদ্ধের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০২ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:23 pm

সরাইলে নিখোঁজের একদিন পর তিতাস নদীতে ভেসে উঠলো বৃদ্ধের মরদেহ

নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল তিতাস নদী থেকে শহিদ মিয়া(৬২)নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অরুয়াইল বাজারের পাশ দিয়ে প্রবাহিত হওয়া তিতাস নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। শহিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

শহিদ মিয়ার ৪ মেয়ে ও ৩ ছেলে। এদের মধ্যে ২মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ১ ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন।

স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, শনিবার ভোর সাড়ে ৪টায় ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। রোববার অরুয়াইল দক্ষিণ বাজার এলাকার তিতাস নদীতে একটি লাশ নদীতে ভাসতে দেখে যাত্রীবাহী নৌকার লোকেরা। খবর পেয়ে শহিদ মিয়ার লাশটি উদ্ধার করে সরাইল থানা পুলিশ। পরে শহিদ মিয়ার ছেলে মোস্তাকিম তার বাবার লাশ শনাক্ত করে।

শহিদ মিয়ার মেয়ে জামাই কিতাব আলী মাষ্টার বলেন, আমার শ্বশুর আল্লাওয়ালা ও নামাজি লোক। অত্যন্ত পরহেজগার। কুলিয়ারচর থেকে নৌকায় করে বাঁশ আনার উদ্দেশ্যে শনিবার ভোরে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরার কারণে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা খোজাখুজি করতে থাকি। খোঁজ না পেয়ে শনিবার সকালে সরাইল থানায় জিডি করা হয়। আজ  তিতাস নদীতে তার লাশ পাওয়া যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আসলাম হোসাইন বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | রবিবার, ০২ জুলাই ২০২৩

The Daily Sarod |