স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:33 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুমন মিয়া (৪০) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের বড়পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন মিয়া পাকশিমুল গ্রামের রমজান আলীর বাড়িতে নারকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠে। এসময় গাছটির পাশে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন তারে জড়িয়ে সে মারা যায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
সরাইল থানার উপ-পরিদর্শক (এস.আই) আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:৩৩ পিএম | সোমবার, ০২ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya