শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন শিউলী আজাদ এমপি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 12:14 pm

সরাইলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন শিউলী আজাদ এমপি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বরে মেঘনা নদীর পানির চাপে ভাঙন কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ভাঙন কবলে পড়া এলাকা মেঘনা নদীতে নৌকা নিয়ে পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পানিশ্বরের এলাকায় প্রতিবছর বর্ষাকালে বিগত কয়েক বছর যাবত মেঘনা নদীর পানির তোড়ে তীর ভেঙে যাচ্ছে। এর প্রভাবে তীরবর্তী ঘর, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও জমি ভেঙে বিলীন হওয়ার পথে। ক্ষতি হচ্ছে ওই এলাকার জনগণে।

সংরক্ষিত নারী সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তার সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, পানিশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বীন ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, প্রতিবছরের মত এবারও বর্ষায় পানতে নদী ভাঙনে দেখা দিয়েছে। ওই এলাকার চাতাল কল সহ প্রায় ১০টি প্রতিষ্ঠান এই নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কত টাকা তা বর্ষা মৌসুম গেছে নিরূপণ করা যাবে। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ চালিয়ে যাচ্ছে।

পরিদর্শন শেষে নারী সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) বলেন, মেঘনা নদীর পানিতে তীর ভেঙে যাওয়া নিয়ে স্থানীয়রা ফোনে আমাকে জানিয়েছে। এই এলাকার নদী ভাঙন প্রতিরোধে আমি ব্যক্তিগত ভাবে প্রায় ৮০কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছি। তা অনুমোদন হলে নদী ভাঙন এলাকায় ব্যাপক উন্নয়ন হবে বলে প্রত্যাশা করছি।

Facebook Comments Box

Posted ১২:১৪ পিএম | শুক্রবার, ১৭ জুলাই ২০২০

The Daily Sarod |