সরাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০১ আগস্ট ২০২০   সর্বশেষ আপডেট : ৮:৩৯ অপরাহ্ণ

সরাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফ (২৫) ও ফাহিম (১৮) নামের দুই যুবক নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই যুবক।

নিহত শরিফ নরসিংদী জেলার শিবপুরের গাসিরদিয়া এলাকার আব্দুর রউফের ছেলে ও ফাহিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুরের ইব্রাহীম মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়ায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শরিফ নামের এক যুবক নিহত হয়। এসময় আহত আরও তিনজনকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম নামের আরও এক যুবক মারা গেছে। অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Facebook Comments Box

Posted ৮:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২০

dainiksarod |