শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

সরাইলে দিন দুপুরে যাত্রীবাহী ট্রালারে ডাকাতি

সরাইল সংবাদদাতা:   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 11:02 pm

সরাইলে দিন দুপুরে যাত্রীবাহী ট্রালারে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার পানিশ্বর এলাকার কাকলি ব্রিকস নামের একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাতদল যাত্রীদের মারধর করে নগদ টাকা, মুঠোফোন ও মালামাল নিয়ে পালিয়েছে।

ট্রলারের মাঝি ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ৫০/৬০ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের ভৈরব বাজার নৌঘাট থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার ছেড়ে আসে। দুপুর একটার দিকে এটি আশুগঞ্জ বাজার এলাকায় থামে। আশুগঞ্জ থেকে আরও প্রায় ৪০/৫০ জন যাত্রী ওঠে। এর মধ্যে যাত্রীবেশী অস্ত্রধারী ১৫/১৬ জনের এক দল ডাকাত ছিল। দুপুর দেড়টার দিকে প্রায় ৩০ জন শিশু ও নারীসহ শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি আশুগঞ্জ নৌঘাট ত্যাগ করে। ট্রলারটি সরাইল উপজেলার অরুয়াইল বাজারের দিকে যাচ্ছিল। দুইটার দিকে ট্রলারটি সরাইল উপজেলার পানিশ্বর এলাকার কাকলি ব্রিকস নামের ইটভাটার সামনে পেছৗছালে যাত্রীবেশী অস্ত্রধারী ডাকাত দল যাত্রীদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোন সেট ও মালামাল নিয়ে পানিশ্বর এলাকায় নেমে যায়। ডাকাতদের মারধরে ট্রালের মালিক মান্নাব মিয়া (৪৫), মাঝি জালার মিয়া (২৫), সহকারী মাঝি বদরুল ইসলামসহ (২৩) অন্তত ৩০ জন আহত হয়েছে। তাঁদেরকে অরুয়াইল বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বদরুল ইসলাম জানান, ডাকাত দলের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল। তারা সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া বলেন,‘ বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে তল্লাশি চলছে। ঘটনার সাথে জড়িতরা ভৈরবের না আমাদের এলাকার তা তলিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ দেননি।’

Facebook Comments Box

Posted ১১:০২ পিএম | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |