শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে ট্রাক্টর চাপায় প্রাণ গেল দুজনের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 10:15 pm

সরাইলে ট্রাক্টর চাপায় প্রাণ গেল দুজনের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কে ইট বোঝাই ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটো রিক্সার সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের যাদবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় অটোরিকশা চালক আল আমিন (১৪) ও যাত্রী আপন চন্দ্র দাস (১৪) নিহত হয়।

নিহত আল আমিন উপজেলার শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে ও আপন চন্দ্র দাস ধীতপুর গ্রামের ওমেলেশ চন্দ্র দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি ইট বোঝাই ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটো রিক্সার মধ্যে সংঘর্ষ হলে সড়কে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে আল আমিন ঘটনাস্থলেই মারা যায়। আপন চন্দ্র দাসকে আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ পর্যন্ত দুজন নিহত হয়েছে। তবে এখনও মামলা হয়নি।

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

The Daily Sarod |