শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে জুতার গাম দিয়ে নেশা করে প্রাণ গেল তরুণের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৯ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 9:02 pm

সরাইলে জুতার গাম দিয়ে নেশা করে প্রাণ গেল তরুণের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি আঞ্চলিক সড়কের সেতুর নিচ থেকে সুমন মিয়া (২২) এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে অরুয়াইল -চাতলপাড় সড়কের শোলকান্দি ব্রীজের নীচে তার মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সুমন মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের নাসির মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সুমন মাদকাসক্ত ছিলেন। সে জুতা লাগানোর গাম (ড্যান্ডি) নেশা হিসেবে গ্রহণ করতেন। নেশার টাকার জন্য বাবা-মায়ের উপর প্রায় সময় নির্যাতন চালাতেন। সুমনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন পিতা নাসির মিয়া।

ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করতে যাওয়া সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান,’ মরদেহের পাশে জুতা লাগানোর গামের (ড্যান্ডি) কৌটা পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছে, তরুণটি ড্যান্ডি সেবন করে নেশায় আসক্ত ছিল। প্রাথমিক অবস্থায় ধারণা করা যাচ্ছে, ড্যান্ডি সেবনে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৯:০২ পিএম | বুধবার, ০৯ জুন ২০২১

The Daily Sarod |