শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে জমির নাম-খারিজের দাবিতে মানববন্ধন, সমঝোতার প্রস্তাব ইউএনও’র  

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 8:14 pm

সরাইলে জমির নাম-খারিজের দাবিতে মানববন্ধন, সমঝোতার প্রস্তাব ইউএনও’র  

সিটিজেন চার্টারে ৪৫ কার্য দিবসের মধ্যে জায়গার নাম খারিজের আবেদনের নিস্পত্তি করার কথা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ মাস/ বছর দিন ঘুরেও সমাধান পাচ্ছেন না অনেকে। ফলে সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে আবেদনের স্তুপ জমে আছে। এমন দীর্ঘসূত্রিতায় সীমাহীন সমস্যায় ভুগছেন জায়গা জমির মালিকরা।

এরই প্রতিবাদে বুধবার সরাইল উপজেলা সদরে উপজেলা প্রশাসন চত্বরে মানববন্ধনে দাঁড়িয়ে যায় ভুক্তভোগিরা। ঘটনাস্থলে এসে ইউএনও দিয়েছেন সমঝোতার প্রস্তাব। আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যা সমাধানের।

মানববন্ধনে অংশ গ্রহনকারী ভুক্তভোগিরা জানায়, গত এক-দেড় বছর ধরে নাম খারিজের আবেদনের নিস্পত্তিতে দীর্ঘসূত্রিতা সরাইলের অতীতের সকল রেকর্ডকে পেছনে ফেলেছে। সরাইলে গত দেড় বছরেরও অধিক সময় ধরে খারিজে ধীরগতি। ফলে আটকে গেছে জায়গা জমি ক্রয়-বিক্রয়। মানুষের অনেক সমস্যা হচ্ছে। ঋণ পরিশোধ, জরূরী চিকিৎসা, বিদেশ যাওয়া, বিয়ে-শাদী, ছেলে মেয়ের স্কুলের বেতন প্রদান ও ব্যবসা-বাণিজ্য আটকে যাচ্ছে।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগি মো. মোস্তাক আহমেদ (৬০) বলেন, আমি হৃদরোগে ভুগছি। চিকিৎসার জন্য জায়গা বিক্রি করব। ২০২০ সালের ১ জুলাই সাড়ে দশ শতক জায়গা নাম খারিজের আবেদন করি। সদর ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা হুমায়ুন কবিরকে ৮ হাজার টাকা দেয়। এরপরও নানা তালবাহানা করে ৩-৪ মাস ঘুরিয়ে টাকা ফেরৎ দেন। আমি ০৭.০১.২০২১ খ্রিষ্টাব্দে পরিত্রাণ চেয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে আবেদন করি। এখন পর্যন্ত সমাধান পায়নি।

কুট্রাপাড়া গ্রামের বাসিন্ধা কমিউনিষ্ট পার্টির সভাপতি দেবদাস সিংহ রায় বলেন, খারিজে বিলম্ব হচ্ছে। জানতে উনার দফতরে যাওয়ার পর আমাকে ধমকাতে শুরূ করলেন। শুধু কাজে ধীরগতি নয়। উনার (এসিল্যান্ড’র) ব্যবহারও খারাপ।

এসব কারণে ফুঁসে ওঠে ভুক্তভোগিরা। বুধবার সকালে ২০-৩০ জন ভুক্তভোগি নাম খারিজের দীর্ঘসূত্রিতা থেকে পরিত্রাণের দাবীতে উপজেলা ভূমি অফিসের সামনে  মানববন্ধনে দাঁড়ায়। মূহুর্তের মধ্যে মানববন্ধন স্থলে আসেন ইউএনও মো. আরিফুল হক। তিনি অংশ গ্রহনকারীদের মানববন্ধন না করে বিষয়টির উপর সমঝোতার প্রস্তাব দেন। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে বসে সমঝোতা সভা।

সভায় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই মো. জাকির হোসেন খন্দকার, যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা দেবদাস সিংহ রায় ও হৃদয়ে সরাইল সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ মৃধা দুলাল। ভুক্তভোগিরা তাদের অভিযোগ গুলো তুলে ধরেন।

নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, কয়েকজনের মোকদ্দমার নম্বর নিয়েছি। নিস্পত্তি করে দিব। দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য ভুক্তভোগি লোকজনের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। এ বিষয়ে তিনি ভুক্তভোগি লোকজনকে মানববন্ধন না করার আহবান জানান।

Facebook Comments Box

Posted ৮:১৪ পিএম | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |