স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 8:44 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে আব্দুল হামিদ (৫৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার কালা মিয়ার ছেলে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, পেশায় কৃষক আব্দুল হামিদ প্রতিদিনই রাতে বাসা থেকে বের হয়ে যান। আবার বের হওয়ার কিছুক্ষণ পর রাতেই ফিরে আসেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সকালে গ্রামের জমিতে তার মরদেহ পাওয়া যায়। তিনি আরও বলেন, তার শরীর কাদামাখা ছিল। শরীরের বাইরে কোন চিহ্ন নেই। তবে বিষয়টি রহস্যজনক। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
Posted ৮:৪৪ পিএম | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya