শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে চকলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো দুই শিশু

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:26 pm

সরাইলে চকলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো দুই শিশু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলার ছলে ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো, উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪) ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তার সম্পর্কে মামাত ফুফাতো বোন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বারপাকিয়া এলাকায় নিজ বাড়ির পাশে দুই শিশু খেলা করছিলো। খেলার এক ফাঁকে হয়তো চকলেট মনে করে বাড়ির ঘরের পাশে ইঁদুরের গর্তে থাকা ট্যাবলেট আকারের বিষ খেয়ে ফেলে তারা। পরিবারের লোকজনই এ গর্তে বিষ দিয়ে রেখেছিলো। স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়।অপর শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, ইঁদুরের ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যুর কথা জেনেছেন। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৬ পিএম | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

The Daily Sarod |