প্রেস বিজ্ঞপ্তি
প্রিন্ট
সোমবার, ১৮ মে ২০২০
সর্বশেষ আপডেট : 11:56 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ৪৩কেজি গাঁজাসহ মো. সজল মিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকা থেকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে মাদকগুলো সহ আটক করে।
আটক সজল হবিগঞ্জের কালোকের মৃত আব্দুল গফুরের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পূর্ব বাজার শরীফ মিয়ার বাসায় বসবাস করেন।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান চালায় র্যাব। এসময় কুট্রাপাড়া এলাকা থেকে সজলকে ৪৩কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের ৭৬০০টাকাসহ আটক করে।
আটক সজলের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি
Posted ১১:৩৫ পিএম | সোমবার, ১৮ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya