শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে গরু চড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ শিশু, একদিন পর মিললো মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 10:08 pm

সরাইলে গরু চড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ শিশু, একদিন পর মিললো মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরু চড়াতে গিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজের একদিন পর মোনায়েম খান (৭) এক শিশু মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (০১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে। শিশু মোনায়েম খান একই ইউনিয়নের ঘাগড়াজোর গ্রামের আখতার হোসেন খানের ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, মোনায়েম খান তার নানান বাড়ি আজবপুরে বেড়াতে আসে। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে তার ১০ বছর বয়সী এক মামার সাথে গরু নিয়ে মেঘনা নদীর তীরে গরু চড়াতে যায়। নদীর তীর থেকে একপর্যায়ে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে সরাইল দমকল বাহিনীর সদস্যরা বিকেলেই উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যায় তারা উদ্ধার অভিযান স্থগিত রাখে। বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার কাজ শুরু করলে একপর্যায়ে শিশু মোনায়েমের মরদেহ খুঁজে পায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর দমকল বাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করে। কোন অভিযোগ না থাকায় পুলিশ তার পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়৷

Facebook Comments Box

Posted ১০:০৮ পিএম | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

The Daily Sarod |