শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে কয়েক ঘন্টার ব্যবধানে পিতা-পুত্রে মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ৩০ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 6:05 pm

সরাইলে কয়েক ঘন্টার ব্যবধানে পিতা-পুত্রে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কয়েক ঘন্টার ব্যবধানে বাবার মৃত্যুর পর ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার পানিশ্বর ইউনিয়নের সীতাহরণ গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শতবছরের বৃদ্ধ সাত্তার মিয়া দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে গত দুই বছর যাবত শয্যাশায়ী ছিলেন। সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। এই খবর জানতে পেরে তার ছেলে ফজজুল হক (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। পরে তাকে পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সদর উপজেলার সুহিলপুর নামক স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফজলুল হক পেশায় রিকশা চালক ছিলেন। বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা ওই গ্রামে মেডিকেল টিম পাঠায়। তারা পিতা-পুত্রে বিষয়ে পরিবারের সাথে কথা বলেন।

মেডিকেল টিম জানিয়েছে, ওই পরিবারে কারো সর্দি-জ্বর বা কাশি ছিল না। পিতার মৃত্যুর পর ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:০৫ পিএম | সোমবার, ৩০ মার্চ ২০২০

The Daily Sarod |