শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

সরাইলে কিশোর পাঁচদিন যাবত নিখোঁজ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 8:59 pm

সরাইলে কিশোর পাঁচদিন যাবত নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জিয়াউল ইসলাম বাবু (১২) নামে এক কিশোরকে পাচঁ দিন যাবত খোঁজে পাচ্ছেনা তার পরিবার। সে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে। তবে তার পরিবারের অভিযোগ, কিশোর বাবুকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ বাবুর বড় ভাই উজ্জল মিয়া বাদি হয়ে সরাইল থানা একটি সাধারণ ডায়েরী করেছে।
নিখোঁজ বাবুর বড় ভাই উজ্জল মিয়া জানায়, গত ২ ফেব্রুয়ারী সন্ধ্যায় আখিঁতারা বাজারে একটি চায়ের স্টলে বিপিএল ক্রিকেট খেলা দেখতে যায় আমার ছোট ভাই জিয়াউল ইসলাম বাবু। সেখানে খেলা দেখার সময় স্থানীয় মৃত অলি উল্লাহর ছেলে আশ্রাফুর রহমান আবুল(৪২) এর সাখে কথা কাটাকাটি হয়। এসময় আবুল আমার ভাই বাবুকে প্রকাশ্যে বিভিন্ন দামকি দেয়। পরের দিন সকালে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাবু বাড়ি থেকে বাহির হয়। এরপর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোন সন্ধান মেলেনি।
তিনি আরো জানান, ধারনা করছি আশ্রাফুর রহমান আবুল আমার ভাইকে অপহরণ করেছে। এই বিষয়ে আমি থানায় সাধারণ ডায়েরী করেছি। ডায়েরী নং-১৭৩, তারিখ-০৪.০২.২০১৯ইং।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া জানান, কিশোর নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বের হয়ে আসবে বলে আমরা আশা প্রকাশ করছি।

Facebook Comments Box

Posted ৮:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |