স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৬ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 6:04 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যান চাপায় শাহজাহান আল মাহমুদ (৪০) নামের এক ইউনিয়ন যুবলীগ নেতা নিহত হয়েছে৷ রোববার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সে জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুরের ওসমান গণীর ছেলে। নিহত শাহজাহান আল মাহমুদ বুধন্তী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও দলিল লেখক ছিলেন বলে জানা যায়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান বলেন, শাহজাহান আল মাহমুদ মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে বিজয়নগর ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়ায় স্পীডব্রেকার পাড় হতে গিয়ে অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই শাহজাহান আল মাহমুদ নিহত হয়।
তিনি আরও বলেন, ঘাটক কাভার্ডভ্যানটি সনাক্ত করতে চেষ্টা চলছে।নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে আবেদন করেছেন, তা প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হবে।
Posted ৬:০৪ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya