শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে এজেন্ট ব্যাংকিং অফিসের সিন্দুক ভেঙে ৯ লাখ টাকা চুরি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:29 pm

সরাইলে এজেন্ট ব্যাংকিং অফিসের সিন্দুক ভেঙে ৯ লাখ টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসের সিন্দুক ভেঙে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। উপজেলার কালিকচ্ছ বাজারে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে অফিস খোলার পর বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, উপজেলার কালিকচ্ছ বাজারে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের একটি শাখা রয়েছে। শাখাটি পরিচালনা করে হাফেজ মোহাম্মদ আনসার নামে এক ব্যক্তি। তিনি ব্যাংকিংয়ের শাখাটি সোমবার রাতে বন্ধ করে বাড়িতে যান। সকালে এসে দেখেন অফিসে জানালার গ্রীল কাটা। ভেতরে রক্ষিত সিন্দুকটি ভেঙে সেখানে থাকা ৯ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি করেননি। আমরা ঘটনাটি তদন্ত ইতিমধ্যে শুরু করেছি। আশা করছি এই ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।

Facebook Comments Box

Posted ৯:১২ পিএম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |