স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 3:41 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ২৫০পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার ভোর রাতে উপজেলার শাহবাজপুর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শাহবাজপুরের হরিধন চন্দ্র কর এর ছেলে উত্তম চন্দ্র কর (৩৭), একই এলাকার মৃত গোলাপ খাঁনের ছেলে ইসতিয়াক আহম্মেদ খাঁন (৩৩) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের চিৎকা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ জাবেদ আলী(২৫।
রোববার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানাননো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইলের শাহবাজপুরে মাদক বিরোধ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমাদার পাড়া মোড়ে মন্টু স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন ৩জনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ২৫০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সরাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানের নেতৃত্ব দেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ ।
Posted ৩:৪১ পিএম | রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya