জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:04 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে মুহাম্মদ সরওয়ার উদ্দীন’কে পদায়ন করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদায়ন করেন। তিনি বর্তমান ইউএনও আরিফুল হক মৃদুলে স্থলাভিষিক্ত হচ্ছেন।
গত ২৮ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুলকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে জামালপুর জেলায় পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা মুহাম্মদ সরওয়ার উদ্দীন ৩৪তম বিসিএস ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। পরে তিনি দেশের বিভিন্ন জেলায় সহকারী কমিশনার পদে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসের মহামারীতে তিনি কক্সবাজারের রামু উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালনকালে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
Posted ৯:০০ পিএম | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya