শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:33 pm

সরাইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামাতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি।

কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এড.আবদুর রাশেদ, সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি সহ দলের অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করেছে। আগামী নির্বাচনেও জনগণের রায় নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করবে। তারা আরও বলেন, রাজনীতির নামে যারা অগ্নিসন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি নৈরাজ্য সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা করা হয়, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পিএম | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |