শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলের ধরন্তীতে মিলল তরুণের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 9:53 pm

সরাইলের ধরন্তীতে মিলল তরুণের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহেল (১৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ওই ইউপির দত্তপাড়ায় বলে জানা গেলেও তার পরিচয় জানা যায়নি।

সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান জানান, সরাইল-নাছিরনগর-লাখাই সড়কে তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। নিহত তরুণ পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।

এএসপি আনিছুর রহমান আরও জানান, নিহত তরুণের মাথায় আঘাত ও শরীরের চামড়া উঠে যাওয়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন একটি যানবাহন তাকে চাপা দিলে সে মারা যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ সহ বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পিএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০

The Daily Sarod |