শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সমালোচনার মুখে নারীর পোশাক নিয়ে করা ভিডিও সরালেন অন্তত জলিল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 8:48 pm

সমালোচনার মুখে নারীর পোশাক নিয়ে করা ভিডিও সরালেন অন্তত জলিল

ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করে বক্তব্য দেওয়ার পর সমালোচনার মুখে তা সরিয়ে ফেলেছেন।

শনিবার নিজের ফেইসবুক পেইজে প্রকাশিত ওই ভিডিও বার্তায় তিনি ‘ভাই হিসেবে’ নারীদের ‘শালীন’ পোশাক পরার আহ্বান জানিয়েছিলেন।

অনন্ত জলিল বলেন, “তোমাদের অশালীন ড্রেসের কারণে তোমাদের ফিগারের দিকে তাকিয়ে বিভিন্নভাবে মন্তব্য করে এই বখাটে ছেলেরা এবং র‌্যাপ (রেপ) করার চিন্তা তাদের মাথায় আসে।”

এই চিত্রনায়ক বলছেন, “শালীন ড্রেস পরলে যারা বখাটে ছেলে যাদের মাথায় ধর্ষণের চিন্তা-ভাবনা আসে, তারাও কোনও এই ধরনের চিন্তা করবে না। শ্রদ্ধার সঙ্গে তোমার দিকে তাকাবে। এবং তাকিয়ে থাকার পর চোখ নিচের দিকে নিয়ে তোমাকে সম্মান জানাবে।”

ধর্ষণের জন্য শুধু নারীর পোশাককে দুষেই খ্যান্ত হননি এই অভিনেতা। বরং নারীর পোশাক ও চালচলন কী রকম হওয়া উচিত তা নিয়েও মন্তব্য করেছেস তিনি।

সেখানে জলিল বলেন, ‘মডার্ন ড্রেস যেটা হবে, সেটাতে তোমার ফেইসটা দেখা যাবে, যেটা আল্লাহ তায়ালা তোমাকে দিয়েছেন। কিন্তু বডিতে শালীন ড্রেস পরতে হবে। যে ড্রেসটা পরলে তোমাকে ভালো লাগবে। ছেলেদের মত একটা টি-শার্ট পরে তোমরা রাস্তায় বের হয়ে যাও। মডার্ন মেয়ে তুমি। ইজ্জত শেষ হলে যখন বাসায় যাও তখন আত্মহত্যা করো, আর যদি আত্মহত্যা নাও করো, মানুষের সামনে আর মুখ দেখাতে পারো না।’

তার এমন মন্তব্য নিয়ে ফেইসবুকে সমালোচনায় ঝড় উঠে।

Facebook Comments Box

Posted ৮:৪৮ পিএম | রবিবার, ১১ অক্টোবর ২০২০

The Daily Sarod |