ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 10:05 pm
প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে টাঙ্গাইলের সখীপুরের জঙ্গলের ভেতর সন্তানদের রেখে যাওয়া সেই মা করোনায় আক্রান্ত নন।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহিনুর আলম।
এসময় তিনি বলেন, বনের ভেতর থেকে উদ্ধার করা নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইসের পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়নি। বুধবার তার ফলাফল নেগেটিভ আসে।
সোমবার মধ্যরাতে করোনা সন্দেহে উপজেলার ইছাদিঘী গ্রামের এক জঙ্গলে ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায় তার সন্তান ও স্বজনরা। পরে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
Posted ১০:০৫ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya