শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সদর থানায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, যুবককে আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 4:17 pm

সদর থানায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, যুবককে আদালতে প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সদর মডেল থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান বাদি হয়ে আটক মোবাশ্বের (৩০) এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। বুধবার (০২সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। আটক মোবাশ্বের জেলা শহরের পুনিয়াউট গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে সদর মডেল থানার ভেতরে এক যুবক ঢুকে। সে থানার ভেতরে পায়চারি করতে থাকে। এসময় পুলিশ সদস্যরা তাকে কারণ জিজ্ঞাস করলে, যুবকের সাথে থাকা ছুরি দিয়ে পুলিশের উপর হামলা করার চেষ্টা করে। সে পুলিশ সদস্যদের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যায়৷ এসময় পুলিশ সদস্যরা তাকে ধরার চেষ্টা চালিয়ে যান। পুলিশ সদস্যরা তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল (ড্রাইভার) সাধন আহত হয়।

আরও পড়ুনঃ হাতে ছুরি নিয়ে থানায় যুবক, পরিদর্শক (তদন্ত) সহ দুই পুলিশ আহত  

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, মামলার পর যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, যুবকটি মানসিক বিকারগস্ত কিনা এখনই বলা যাচ্ছে না। আদালত অনুমতি দিলে তার শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পর বলা যাবে তার মানসিক অবস্থা কেমন।

Facebook Comments Box

Posted ৪:১৭ পিএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |