শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

হাতে ছুরি নিয়ে থানায় যুবক, পরিদর্শক (তদন্ত) সহ দুই পুলিশ আহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:31 pm

হাতে ছুরি নিয়ে থানায় যুবক, পরিদর্শক (তদন্ত) সহ দুই পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে পরিদর্শক (তদন্ত) সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মোবাশ্বের (৩০) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকায় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে আটক যুবক মানসিক বিকারগস্ত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের দিকে সদর মডেল থানার ভেতরে মুখে দাড়িওয়ালা এক যুবক ঢুকে। সে থানার ভেতরে পায়চারি করতে থাকে। এসময় পুলিশ সদস্যরা তাকে কারণ জিজ্ঞাস করলে, যুবকের সাথে থাকা ছুরি দিয়ে পুলিশের উপর হামলা করার চেষ্টা করে। সে পুলিশ সদস্যদের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যায়৷ এসময় পুলিশ সদস্যরা তাকে ধরার চেষ্টা চালিয়ে যান। পুলিশ সদস্যরা তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল (ড্রাইভার) সাধন আহত হয়।

পরে থানার সামনে থেকে যুবকটিকে অনেক চেষ্টার পর আটক করে হাজতে রাখা হয়েছে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, আমি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছি। থানার সামনে থেকে যুবকটিকে আটক করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, কেন সে এমন করলো। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box

Posted ৭:৩১ পিএম | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |