শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম রিমান্ড শেষে আবারও কারাগারে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 9:20 pm

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম রিমান্ড শেষে আবারও কারাগারে

উসকানিমূলক, রাষ্ট্রবিরোধী ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলায় ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে দুই দিনের রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন।

ওসি মো. ইসমাইল হোসেন জানান, আসামি রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। গত ১৫ এপ্রিল গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত রোববার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাছা থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে তাকে আবারও কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, আসামি রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সোয়া ১টার দিকে কারাগারে নিয়ে আসে গাছা থানা পুলিশ। তিনি এখন কারাগারে।

গত ৭ এপ্রিল রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব। পরদিন র‌্যাব-১ ডিএডি মোহাম্মদ খালেক বাদী হয়ে গাছা থানায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে একই আইনে বাসন থানায় আরেকটি মামলা করা হয়।

Facebook Comments Box
বিষয় :

Posted ৯:২০ পিএম | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

The Daily Sarod |