শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

শিক্ষকদের প্রশিক্ষণ দিতে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ হবে প্রতি জেলায়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:40 pm

শিক্ষকদের প্রশিক্ষণ দিতে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ হবে প্রতি জেলায়

প্রতি জেলায় একজন করে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ হবে। প্রাথমিক পর্যায়ে প্রত্যেক জেলায় এবং পরবর্তীতে প্রত্যেক উপজেলায় নিয়োগ প্রক্রিয়া চলবে। তারা বিভিন্ন স্কুলে একজন শিক্ষক ও একজন শিক্ষিকাকে মানসিক সমস্যা বিষয়ে প্রশিক্ষণ দেবে। শিক্ষকরা যেন শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধানে কাউন্সিলিং করতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি।

শনিবার সকালে এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এসময় শিক্ষা মন্ত্রী বলেন, আমাদের যুব সমাজ খুবই সংবেদনশীল। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন হয়রানির শিকার হয়ে তারা মানসিক সমস্যায় ভোগে। বিষন্নতা ও হতাশায় অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। কোভিড-১৯ প্রভাবে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত। সবকিছু বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সাইকোলজিস্ট নিয়োগের বিষয়ে চিন্তা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষাকে মূল ধারায় আনতে সরকার নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি করে ট্রেড কোর্স বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মানসম্মত ও দক্ষতা নির্ভর কারিগরি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সবার জন্য উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা ও চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে শ্রমবাজারে প্রবেশের বিষয়ে ভাবার সময় এসেছে। প্রতিবছর ২০ থেকে ২৬ লাখ তরুণ শ্রমবাজারে যুক্ত হচ্ছে। ২০৩১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ এবং আন্তর্জাতিক কমিটমেন্ট এসডিজি বাস্তবায়নে কাজ করছে সরকার।

Facebook Comments Box

Posted ৮:৪০ পিএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |