শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

শাটডাউন প্রত্যাহারে স্বাভাবিক আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ৩০ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 10:33 pm

শাটডাউন প্রত্যাহারে স্বাভাবিক আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম

এনবিআর কর্মকর্তা কর্মচারিদের কমপ্লিট শাটডাউন কর্মসূচী প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি -রপ্তানি কার্যক্রম  স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল থেকে ভারতে রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে আসায় ব্যবসায়িদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

ব্যবসায়িরা জানান, শাটডাউনের কারনে রবিবারে কোন পণ্য ভারতে রপ্তানি করা হয়নি। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সেসাথে সরকারও রাজস্ব বঞ্চিত হয়। তবে শাটডাউন প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের অর্থনীতিকে স্বচল রাখতে বন্দরগুলোকে আন্দোলনের  আত্ততা মুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা।

আখাউড়া স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে তিনটি ট্রাকে করে ৬৬ মে.টন আটা ও দুটি পিকআপে করে হিমায়িত মাছ রপ্তানির জন্য আনা হয়েছে। রপ্তানির বিভিন্ন কাগজপত্র স্বাক্ষরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হচ্ছে। তবে শাটডাউনে দু দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

উল্লেখ্য দেশের অন্যতম রপ্তানীমূখী এই বন্দর দিয়ে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য ভারতে রপ্তানী হয়।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পিএম | সোমবার, ৩০ জুন ২০২৫

The Daily Sarod |