অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 9:59 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট পূর্বপাড়া কবরস্থান ঘাট সংলগ্ন শাকলা বিলে প্রায় এক লাখ রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজস্ব বাজেটের আওতায় আয়োজিত পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, পৌরসভার প্রধান প্রকৌশলী কাউছার আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শাকলা বিলসংলগ্ন একটি নার্সারি পুকুরে প্রায় চার মাস আগে এক কেজি রুইজাতীয় মাছের রেণু মজুদ করা হয়েছিল। পরবর্তীতে ওই রেণু থেকে উৎপাদিত মাছের পোনা শাকলা বিলে অবমুক্ত করা হয়। উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
Posted ৯:৫৯ পিএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya