শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

শর্ত সহজ করছে গুগল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:55 pm

শর্ত সহজ করছে গুগল

সাধারণ মানুষকে সহজে বোঝাতে তাদের এই শর্তাবলি আরও সহজ করা হচ্ছে বলে জানিয়েছে গুগল।

ব্যবহারের শর্তাবলি বা টার্মস অব সার্ভিসেস (টিওএস) হালনাগাদের বিষয়ে মার্কিন সার্চ জায়ান্টের পক্ষ থেকে ইতিমধ্যে মেইলের মাধ্যমে ব্যবহারকারীকে জানানো শুরু হয়েছে।

আগামী ৩১ মার্চ থেকে হালনাগাদ শর্তাবলি কার্যকর হবে। গুগল দাবি করেছে, হালনাগাদ শর্তাবলি উন্নত পাঠযোগ্য ও উন্নত যোগাযোগ সক্ষম করা হয়েছে। এতে ব্যবহারকারীর জন্য শর্তাবলি পড়তে সুবিধা হবে। এ ছাড়া প্রথমবারের মতো গুগল ক্রোম অপারেটিং সিস্টেম ও গুগল ড্রাইভ ব্যবহারকেও শর্তাবলির অধীনে আনা হয়েছে।

গুগল বলছে, ব্যবহারের শর্তাবলি হালনাগাদ করা হলেও প্রাইভেসি নীতিমালায় কোনো পরিবর্তন আনা হয়নি।

এর বাইরে মাইক্রোসফটের নতুন এজ ব্রাউজার ব্যবহারকারীদের ক্রোম ওয়েব স্টোরে গেল সতর্ক করছে গুগল। এজ ব্রাউজারের পরিবর্তে ক্রোম ব্যবহারের পরামর্শ দিয়ে বলছে, গুগলের এক্সটেনশন ব্যবহারের ক্ষেত্রে এজের চেয়ে ক্রোম নিরাপদ।

তবে অন্য ক্রোমিয়াম ব্রাউজার ব্যবহার করলে গুগল এ সতর্কবার্তা দেখাচ্ছে না।
গুগল শর্তাবলি যতই সহজ করুক, অনলাইনে নিরাপদ থাকতে হলে সতর্ক হতে হবে আপনাকেই। স্পর্শকাতর তথ্য ফোনে কিংবা কম্পিউটারে না রাখাই ভালো। কোনো অ্যাপ কিংবা ব্রাউজার ব্যক্তিগত ফাইলে প্রবেশের অনুমতি চাইছে কি না, সেটি খেয়াল রাখতে হবে। মনযোগ দিয়ে সব পড়তে হবে। প্রযুক্তির এই যুগে সব সময় থাকতে হবে সাবধান, সতর্ক।

Facebook Comments Box

Posted ১১:৫৫ পিএম | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |