শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:58 pm

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

লেবানন থেকে ইসরায়েলে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবানন থেকে উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি এলাকায় অন্তত ২০টি রকেট ছুড়েছে। এই রকেট হামলার জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও মর্টারের গোলায় জবাব দিয়েছে। দেশটির মুখপাত্র আভিচায় আদ্রাই এমনটি জানান।

লেবাননের হামাস যোদ্ধারা হামলার দায় নিয়ে বলেছে, তারা অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র তারা ছুড়েছে। ইসরায়েল ও লেবাননের যোদ্ধাদের মধ্যকার সর্বশেষ সীমান্ত হামলার ঘটনা এটি।

এর আগে, দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র লেবানন থেকে সীমান্তের ওপারে নিক্ষেপ করা হয়েছিল। তবে এটি মানারার ইসরায়েলি কিব্বুজের দিকে আরও পূর্বে নিক্ষেপ করা হয়েছিল। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস।

পরে ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করে।এই সংঘাতে দুই পক্ষের কয়েক হাজার লোকের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার।

ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর ইসরায়েল-লেবানন সীমান্তে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে ইসরায়েলও হামলা চালিয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পিএম | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

The Daily Sarod |