শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

লুকিয়ে ফিরছিলেন বাড়ি, ট্রাক উল্টে ১৩জন নিহত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 6:27 pm

লুকিয়ে ফিরছিলেন বাড়ি, ট্রাক উল্টে ১৩জন নিহত

গাইবান্ধায় মালবাহী (রডবাহী) একটি ট্রাক রাস্তার পাশে খাঁদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ওই ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঢাকা থেকে রংপুরগামী মালবাহী (রডবাহী) ট্রাকটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাঁদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ঢাকা থেকে আসা ১৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

Facebook Comments Box

Posted ৬:২৭ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২০

The Daily Sarod |