শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে ৭৪জন শরনার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 12:01 pm

লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে ৭৪জন শরনার্থীর মৃত্যু

লিবিয়া উপকূলে শরণার্থী বহনকারী একটি নৌকাডুবে অন্তত ৭৪জনের মারা গেছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) এ তথ্য নিশ্চিত করে বলেছে, ওই নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রী বহন করা হয়েছিল।-তথ্য আলজাজিরা ও এনডিটিভির।

আইওএম এক বিবৃতিতে জানায়, খোমস উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৪ শরণার্থী প্রাণ হারিয়েছেন। ওই দুর্ঘটনাকে বিধ্বংসী বলে উল্লেখ করা হয়েছ। জেলে ও উদ্ধারকর্মীরা নৌকাডুবির ঘটনায় ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৭৫ মাইল পশ্চিমে অবস্থিত বন্দরনগরী খোমস। চলতি বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে আটটি শরণার্থী বোঝাই নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।

আইওএম জানিয়েছে, বৃহস্পতিবার দুর্ঘটনাকবলিত নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রী ছিল। এর মধ্যে নারী ও শিশুও ছিল। ১ অক্টোবরের পর থেকে এ নিয়ে ভূমধ্যসাগরে আটবার নৌকাডুবির ঘটনা ঘটল।

এ ঘটনার দুদিন আগেই কেন্দ্রীয় ভূমধ্যসাগরে দুটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৯ জন ডুবে মারা যান। এদের মধ্যে দুই শিশুও ছিল। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, গত সাত বছরে ২০ হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

চলতি বছর বিভিন্ন দেশ থেকে ইউরোপে শরণার্থীদের ঢল বেড়ে গেছে। উন্নত জীবনের আশায় অনেকেই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করে থাকে। সাম্প্রতিক সময়ে লিবিয়া এবং প্রতিবেশী তিউনিশিয়া থেকে বেশিসংখ্যক শরণার্থী ইউরোপে পাড়ি জমাচ্ছেন।

সূত্র: যুগান্তর

 

Facebook Comments Box

Posted ১২:০১ পিএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০

The Daily Sarod |