শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

লিপি হত্যার বিচারের দাবীতে নাসিরনগরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:32 pm

লিপি হত্যার বিচারের দাবীতে নাসিরনগরে মানববন্ধন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা ভাইস-চেয়ারম্যান মানিক কুমার দেবের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। ভাইস-চেয়ারম্যান মানিক কুমার দেবের স্ত্রী লিপি রানী দেব নাসিরনগর উপজেলার সদরের দত্তপাড়া এলাকার তুলসি রঞ্জন দেবের মেয়ে।

মঙ্গলবার দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববনদ্ধন অনুষ্ঠিত হয়। এসময় সড়কের দুই পাশে হাজারো নারী-পুরুষ লিপির হত্যার বিচার ও ঘাতক স্বামীর ফাঁসির দাবীতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে মানিক চন্দ্র দেবের সঙ্গে পারিবারিকভাবে লিপির বিয়ে হয়। বিয়ের দুই বছর তাদের একটি ছেলে সন্তান হয়। তবে সে কয়েক দিন পর মারা যায়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হতো।

নিহত লিপির বড় ভাই চন্দন দেব অভিযোগ করে বলেন, মানিক দেব প্রায়ই বিভিন্ন অজুহাতে লিপিকে মারধর করতেন। শুক্রবার বিকেলে মানিক পারিবারিক বিষয় নিয়ে বিষপান করিয়ে লিপিকে হত্যা করেছেন। পরে লিপির মরদেহ অষ্টগ্রাম থেকে স্পিড বোটে করে এক প্রতিবেশীর মাধ্যমে নাসিরনগর পাঠিয়েছে।

নিহতের বড় ভাই চন্দন কুমার দেব আরো জানায়, শুক্রবারে স্ত্রী লিপির মৃত্যু হলেও লাশ দুইদিন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পড়ে থাকার পর রবিবারে নির্বাহী ম্যাজেষ্ট্রেটের উপস্থিতিতে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হযেছে। জামাই রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে ময়না তদন্তের রির্পোট তাদের পক্ষে নিতে চেয়েছিল।কিন্ত তা পারেনি, মিডিয়া কর্মীদের চাপের মুখে পড়ে।

এ বিষয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা ভাইস-চেয়ারম্যান মানিক কুমার দেবের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার স্ত্রী কিছুটা ভারসাম্যহীন ছিল। যা আমার শ্বশুরবাড়ীর লোকজনও জানতেন। আমি একজন জনপ্রতিনিধি ও নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান। আবারও নির্বাচনের জন্য আমি রাতদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছি। এরই মাঝে আমার স্ত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে তাৎক্ষনিক তাকে অষ্টগ্রাম হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে সুস্থ্য হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্বশুর বাড়ীতে পাঠাই।

Facebook Comments Box

Posted ৯:৩২ পিএম | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |