ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ১২ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 1:49 am
এক লাখ ছাড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২ হাজার ৭৫৩জন। করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৮ হাজার ২৭১ জন। আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৭৬ হাজার ৬৬৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ১ হাজার ১৮ জন মানুষ। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয় ৯৫ হাজার ৭১৮ জনের এবং সুস্থ হয়েছেন তিন লাখ ৫৪ হাজার ৯৭২ জন।
করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে মারা গেছেন ১৮ হাজার ৮৪৯জন। এরপর যুক্তরাষ্ট্রের অবস্থান, যেখানে মারা গেছেন ১৫ হাজার ৮৭৫জন। স্পেনে মারা গেছেন ১৬ হাজার ৮১জন।
ফ্রান্সে মারা গেছেন ১৩ হাজার ১৯৭ জন। তারপরেই যুক্তরাজ্যর অবস্থান। সেখানে মারা গেছেন ৮ হাজার ৯৫৮জন।
তাদের তথ্যে আরও জানা যায়, শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৬ হাজার ১৩৯জন।
আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র এখন সবার ওপরে। দেশটিতে যুক্তরাষ্ট্রে শনিবার পর্যন্ত ৫ লাখ ১ হাজার ৩০১ রোগী শনাক্ত হয়েছে। এরপরেই রয়েছে স্পেন। সেখানে এক লাখ ৫৮ হাজার ২৭৩ জন আক্রান্ত রয়েছেন।
ইতালিতে এক লাখ ৪৭ হাজার ৫৭৭ জন, ফ্রান্সে এক লাখ ২৫ হাজার ৯৩১ জন এবং জার্মানি এক লাখ ২২ হাজার ১৭১জন আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৪জন।
সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন তিন লাখ ৭৬ হাজার ৬৬৯জন।
Posted ১:৪৯ এএম | রবিবার, ১২ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya