ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 10:22 pm
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বুধবার আইজিপি র্যাঙ্ক ব্যাজ প্রদান করা হয়েছে। খবর: ইউএনবি।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন নতুন আইজিপিকে ব্যাজ পরিয়ে দেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী আইজিপি ড. জাবেদ পাটোয়ারী এসময় উপস্থিত ছিলেন।
২০১৫ সালের জানুয়ারি থেকে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা বেনজীর আহমেদ আজ আইজিপির দায়িত্ব নিলেন।
এর আগে গত ৮ এপ্রিল বেনজীরকে আইজিপি পদে নিয়োগ দেয় সরকার।
Posted ২:২১ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya