শিরোনাম

র‍্যাবের অভিযানে ৮ অনলাইন জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 12:08 pm

র‍্যাবের অভিযানে ৮ অনলাইন জুয়াড়ি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার (বেটিং) আসর থেকে ৮ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের নিউমার্কেট সংলগ্ন শফিক প্লাজায় র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৭টি স্মার্টফোন ও নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন, জেলা শহরের পূর্ব পাইকপাড়ার মৃত জগদীস দেবনাথের ছেলে সুজন দেবনাথ (৪৮), কান্দিপাড়ার শাহজাহান ভূইয়ার ছেলে সালমান ভূঁইয়া (২৫), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো. আকরাম হোসেন (৩৯) ও মৃত আফরোজ মিয়ার ছেলে মো. কায়েস মিয়া (৪২), গোকর্ণঘাটের মদন কর্মকারের ছেলে ঝন্টু কর্মকার (৩৪), কাজীপাড়ার মৃত ইদন মিয়ার ছেলে মো. আলামিন (৪৫), জেলার নাসিরনগর উপজেলার নরহা গ্রামের আলমগীর চৌধুরীর ছেলে শাহাদাত হোসেন চৌধুরী (৩৮) এবং কসবা উপজেলার শ্যামবাড়ির মৃত খায়রুল বাসারের ছেলে মো. জহর (২৫)।
র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, আটকরা দীর্ঘদিন ধরে অনলাইনে বেটিং সাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অনলাইন জুয়া নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ১২:০৮ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

The Daily Sarod |