শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 1:57 am

রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর

আগামী রোববার মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশসহ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ওই দেশ গুলোতে শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ অনুযায়ী শনিবারই রমজানের শেষ দিন।

এছাড়া কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের কেরালা, তুরস্ক, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ আগামী রোববার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

এদিকে গত ১২ মে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের সময়ে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ঈদের আগ পর্যন্ত সৌদিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যাবে।

তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে।

Facebook Comments Box

Posted ১:৫৭ এএম | শনিবার, ২৩ মে ২০২০

The Daily Sarod |