শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রোববার উদ্বোধন হচ্ছে ‘ওয়াই সেতু

বিশেষ প্রতিনিধি:   প্রিন্ট
শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 9:46 pm

রোববার উদ্বোধন হচ্ছে ‘ওয়াই সেতু

এখন আর স্বপ্ন নয়, বাস্তব রূপ নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার তিন উপজেলার লক্ষাধিক মানুষের স্বপ্নের সেতু শেখ হাসিনা-তিতাস সেতু। বাংলাদেশে প্রথম এই ‘ওয়াই’ আকৃতির সেতু নির্মাণের ফলে বদলে যাবে কুমিল্লার মুরাদনগর, হোমনা এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার লক্ষাধিক মানুষের জীবন ও জীবিকা। আগামীকাল রোববার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ¯^প্নের এই ওয়াই সেতুর উদ্বোধন করবেন।
তিতাস নদীর ত্রি-মোহনার দুই অংশে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ও ফরদাবাদ এবং কুমিল্লার হোমনা এবং মুরাদনগর উপজেলাকে সংযুক্ত করেছে এই সেতু।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধানে ২০১১ সালের ১৬ জুন সেতুটির নির্মাণকাজ শুরু হয়ে কিছুদিন পূর্বে কাজ শেষ হয়। এই সেতুর দৈর্ঘ্য ৭৭১ দশমিক ২০ মিটার এবং প্রস্থ ৮ দশমিক ১০ মিটার। সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় একশ কোটি টাকা ।
ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ফজলে হাবিব জানান, সেতুটি নির্মাণের ফলে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার দ¶িণাঞ্চলের মানুষ স্বল্পসময়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন। শুধু তাই নয়, এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প পথ হিসেবেও ব্যবহার করা যাবে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জানান, এ ছাড়াও বাঞ্ছারামপুরের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ১২ কিলোমিটার দূরত্ব কমাবে। সেতুটি এলাকার যোগাযোগ ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পিএম | শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮

The Daily Sarod |