শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

রেলসেতুর নিচে নারীর বিবস্ত্র মরদেহ (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 4:03 pm

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের শিমরাইলকান্দি এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । রোববার দুপুরে শিমরাইলকান্দির একটি রেলসেতুর নিচ থেকে সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিয়াউল বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে জরুরী সেবা নম্বর ৯৯৯’এ কল করে এক ব্যক্তি জানায়, শিমরাইলকান্দি রেলসেতুর নিচে এক নারীর মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।


প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি বিবস্ত্র ছিল ও তার পিঠের নিচে বোরকা বিছানো ছিলো।

জিয়াউল হক জানান, ঘটনাস্থল থেকে পিবিআইয়ের সদস্যরা আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৪:০৩ পিএম | রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |