শিরোনাম
রেড ক্রিসেন্ট নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে শাহীন, সেক্রেটারি মিজান নির্বাচিত শাকলা বিলে এক লাখ রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত মসজিদ রোড-খালপাড় প্রস্তাবিত নতুন রাস্তা পরিদর্শন করলেন এমপি শ্যামল দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু উৎসবমুখর পরিবেশে চলছে রেডক্রিসেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চট্টগ্রাম অভিমুখী ১১ দলের লং মার্চ শুরু দেশজুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন কাল, ৭ পদের বিপরীতে লড়ছেন ৪৫ প্রার্থী  সাবেক প্রধান শিক্ষক আবদুল ওয়াহিদের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোকের ছায়া

রেড ক্রিসেন্ট নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে শাহীন, সেক্রেটারি মিজান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:51 am

রেড ক্রিসেন্ট নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে শাহীন, সেক্রেটারি মিজান নির্বাচিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন এবং সেক্রেটারি পদে মো. মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশন এ ফলাফল নিশ্চিত করেছে।
ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান শাহীন পেয়েছেন ১৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ. বি. এম. মোমিনুল হক পেয়েছেন ১৬৬৪ ভোট। আর সেক্রেটারি পদে মো. মিজানুর রহমান পেয়েছেন ২০৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ মাহবুবুর রহমান পেয়েছেন ৭৭৩ ভোট।
এছাড়া পাঁচটি সদস্য পদে মো. আশিকুল ইসলাম সুমন ১২৩৬ ভোট, মো. তানভীর রুবেল ১০৭৭ ভোট, কাজী মহিবুল ইসলাম ডিকন ১০২৭ ভোট, রুমেল উদ্দিন আহম্মেদ ১৪০৪ ভোট এবং মো. সাঈদ হাসান সানি ১৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে দীর্ঘ প্রায় ১৪ বছর পর গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে নির্বাচন মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে ৪ হাজার ১৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Facebook Comments Box

Posted ১০:৪৫ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |