শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

রায়হান হত্যায় আলোচিত এসআই আকবর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 2:23 pm

রায়হান হত্যায় আলোচিত এসআই আকবর গ্রেফতার

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার প্রধান অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকবরকে কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক আওলাদ হোসেনকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। পিবিআই সিলেটের পুলিশ সুপার খলেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

খলেকুজ্জামান বলেন, রায়হান হত্যা মামলায় আগের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলাম করোনা আক্রান্ত হওয়ায় মামলার তদন্তের স্বার্থে আওলাদ হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মুহিদুল ইসলাম সুস্থ হওয়ার পর পুনরায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত সোমবার (২ নভেম্বর) সিলেট পিবিআই পুলিশ সুপার খালেদ উজ জামান জানান, মামলা তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের ৮ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হন। করোনা আক্রান্তরা রায়হান হত্যা মামলা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এ মামলাটি তদন্ত করার জন্য পিবিআই যে দলটি গঠন করেছে এতে আক্রান্তরা রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাদের চিকিৎসা চলছে। করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে ৩ জন পুলিশ পরিদর্শক ও হোম কোয়ারেন্টাইনে আরও ২ জন রয়েছেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, করোনা আক্রান্ত হলেও মামলা তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।
আলোচিত এ হত্যা মামলায় কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুনুর রশীদ রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

রিমান্ডে রয়েছেন এএসআই আশেক ই এলাহী। এছাড়া নিহত রায়হানকে ছিনতাকারী হিসেবে অভিযোগকারী শেখ সাইদুর রহমান। এছাড়াও পিবিআই কাছে রিমান্ডে রয়েছেন এএসআই আশেক এলাহি।

গত ১১ অক্টোবর রাত ৩টার দিকে রায়হানকে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। নির্যাতনে রায়হান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি পরদিন হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

Facebook Comments Box

Posted ২:২৩ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২০

The Daily Sarod |