শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

রাশিয়ায় বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:07 pm

রাশিয়ায় বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেখতে না দেখতেই বেড়েই চলেছে রাশিয়ায়। বর্তমানে দেশটিতে ৯৩ হাজার ৫৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে দেশটিতে তুলনামূলক অনেক কম মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, ইরানে এখন পর্যন্ত ৯২ হাজার ৫৮৪ জন ও চীনে ৮২ হাজার ৮৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ইরানে ৫ হাজার ৮৭৭ ও চীনে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে রাশিয়ায় মৃত্যু হয়েছে মাত্র ৮৬৭ জনের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রুশ সরকার জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬ হাজার ৪১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

দেশের অন্য অঞ্চলের তুলনায় রাশিয়ার রাজধানী মস্কোতে করোনার সংক্রমণ বেশি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়।

এদিকে করোনা ইস্যুতে রুশ সরকারের তথ্যের যথার্থতা নিয়ে অনেকে চিকিৎসকই প্রশ্ন তুলছেন। কিছু কিছু সংবাদমাধ্যমে এমন খবরও আসছে যে, মজুরি কম দেওয়ায় ও যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকায় মস্কোসহ বিভিন্ন জায়গায় নার্সরা কাজে অব্যাহতি দিচ্ছেন।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

The Daily Sarod |