শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

রামরাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন ভূইয়া বাবুর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:13 pm

রামরাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন ভূইয়া বাবুর মতবিনিময় সভা

২০২১ সালে অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার ১০নং রামরাইল ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী, সদর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহীন ভূইয়া বাবু মতবিনিময় সভার আয়োজন করেন। শুক্রবার বিকেলে উলচাপাড়ায় রামরাইল ইউনিয়নের মুরব্বিদের সাথে তিনি এই মতবিনিময় করেন।

হাজি জাফরুল হারুন ভূইয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান ভূইয়ার সঞ্চালনায় এত বক্তব্য রাখেন ৮নং ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রহমান সরদার, ৮নং ওয়ার্ড মেম্বার বাবলু চৌধুরী, ৮নং ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মিয়া সরদার, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিমল সূত্রধর, উলচাপাড়ার বিশিষ্ট সমাজসেবক শুক্কুর মিয়া, জুনায়েদ, শেখ উজ্জল, যুবলীগ নেতা লিটন মিয়া, যুবলীগ নেতা মিলন, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য তাজুল ইসলাম সহ রামরাইল ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন খুরশিদ আলম রনি।

এসময় শাহীন ভূইয়া বাবু তার বক্তব্যে বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। আপনাদের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। গত ১০বছর যাবত আপনাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছি। জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছি। এর ফলে মাত্র অল্প দিনে আপনাদের ভালবাসায় সদর উপজেলা আওয়ামী যুবলীগ ও আওয়ামী লীগের দুইটি পদে মাননীয় এমপি মহোদয় আমাকে রেখেছেন। তিনি আরও বলেন, আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এরই মধ্যে যেসব কাজ করেছি তা ব্যক্তিগত খরচে, চাঁদাবাজি করে নয়। এই ইউনিয়নের অনেকে আছে একটি অনুষ্ঠান করলে সাধারণ জনগণ থেকে চাঁদা নেন। সামনের দিন গুলোতে জনকল্যাণমুখী কাজ করতে আপনারা দোয়া ও সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করছি।

Facebook Comments Box

Posted ৭:১২ পিএম | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |