শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

রাত পোহালেই ভোট গ্রহণ শুরু

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 10:40 pm

রাত পোহালেই ভোট গ্রহণ শুরু

রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।
নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনি আসনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

শনিবার জেলার ৯টি উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাডিং অফিসার ও সহকারী প্রিজাডিং অফিসারের কাছে ব্যালটবাক্স, ব্যালট পেপার, রাবার, স্ট্যাম্প, সিলসহ ১৭ ধরনের উপকরণ এবং ১২ ধরনের মনিহারি পণ্য তুলে দেওয়া হয়েছে। সকাল থেকে প্রিজাডিং অফিসার ও সহকারী প্রিজাডিং অফিসারেরা ভোট গ্রহণের সামগ্রী পিকআপ ভ্যানে করে নিজ নিজ কেন্দ্রে নিয়ে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া ৬টি নির্বাচনী আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্রপ্রার্থী সহ মোট ৪৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৫৩ হাজার ৭শত ৫৩জন। এমধ্যে পুরুষ ভোটার ৯লক্ষ ৮৭ হাজার ৮০৫জন আর নারী ভোটার ৯লক্ষ ৬৫ হাজার ৯৪৮জন।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে শনিবার বিকাল ৫টার দিকে জেলা প্রশাসক র রিটার্ণিং কর্মকর্তা হায়াত-উদ-দৌলা খান নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ১০০টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৭৩৩টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম দেওয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে পুলিশ ও ১২ জন করে আনসার সদস্যের পাশাপাশি পর্যাপ্ত র‌্যাব, বিজিবি, সেনাবাহীনির স্ট্রাকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, ‘এছাড়াও ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে বলে আমি আশা করি।

Facebook Comments Box

Posted ১০:৪০ পিএম | শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |