ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 7:36 pm
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, এর মধ্যে রংপুর বিভাগে ৭০৩টি, রাজশাহী বিভাগে ৭০৪টি, খুলনা বিভাগে ১ হাজার ১১টি, বরিশাল বিভাগে ৪০২টি, ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি, ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১টি এবং সিলেট বিভাগের ৪৮১টি মাদরাসা রয়েছে।
সূত্র-জাগো নিউজ
Posted ৭:৩৬ পিএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya