বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 7:12 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক (রকেট মেম্বার)কে হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমান ইউপি সদস্য শাহ আলম মিয়া সহ ১১জন আসামী গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে তাদেরকে ফরিদপুর জেলার চর কমলাপুর থেকে আটক করে পুলিশ।
ইউপি সদস্য শাহ আলম ছাড়াও অভিযানে আটক আসামিরা হলেন- সরাইল সদরের বেপারিপাড়ার মৃত ধনু বেপারির ছেলে আরমান মিয়া, আজমান মিয়া, আরমান মিয়ার ছেলে রিয়াদ মিয়া ও হৃদয় মিয়া, আজমান মিয়ার ছেলে ফরহাদ মিয়া, রাশেদ মিয়া, জয়, মৃত রমজান মিয়ার ছেলে আনার মিয়া, সদরের বেপারিপাড়ার মৃত তারু মিয়ার ছেলে দৌলত মিয়া ও বেপারিপাড়ার হৃদয়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হক জানান, ফরিদপুরের পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়েছে। তারা সেখানে অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তির বাড়িতে হত্যাকাণ্ডের পর আত্মগোপনে ছিল। আমরা অভিযান চালিয়ে সেই বাড়িটি ঘিরে ফেলি। ফলে একই জায়গা থেকে ১১জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য, পূর্ব বিরোধের জেরে গত ১৩ ফেব্রুয়ারী রাতে সরাইলের প্রাতঃবাজারে আবু বক্কর সিদ্দিক(রকেট মেম্বার)কে কুপিয়ে হত্যা করে বর্তমান ইউপি সদস্য শাহ আলমের লোকজনেরা।
রাফি/-
Posted ২:৫৩ পিএম | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya