শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

যে কারণে পদ গেল ছাত্রদল সভাপতির শ্রাবণের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 10:56 pm

যে কারণে পদ গেল ছাত্রদল সভাপতির শ্রাবণের

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে রাশেদ ইকবাল খানকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি।

মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে তার পরিবর্তে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদ ইকবাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

তবে দলের একটি সূত্র জানায়, গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে শ্রাবণের কার্যক্রমে সন্তুষ্ট নন দলের শীর্ষ নেতৃত্ব। সেদিন কর্মসূচিতে দল থেকে দেওয়া দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করতে পারেননি বলে মনে করছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারক। যার কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, শ্রাবণ অসুস্থ নন। শ্রাবণকে যখন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় তখন তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। তিনি নিজেও জানতেন না তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মানেই তিনি আর ছাত্রদল সভাপতি নেই। কিন্তু কৌশলগত কারণে সরাসরি তাকে বাদ দেওয়া হয়নি।

ছাত্রদলের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, সভাপতিকে সরিয়ে দেওয়া হবে-এমন খবর তাদের কাছে ছিল না। তবে ২৯ জুলাইয়ের কর্মসূচিতে শ্রাবণের কার্যক্রমে সন্তুষ্ট না হওয়ায় বিভিন্ন দিক থেকে সমালোচনা হচ্ছিল। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও জানতেন।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, ২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচিতে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার তালিকা বেশ দীর্ঘ। অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো কয়েকজন শীর্ষ স্থানীয় নেতাসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকে এই তালিকায় আছেন। শ্রাবণের অব্যাহতির পর অনেকেই পদ হারানোর আতঙ্কে আছেন বলে জানা গেছে।

সূত্র: কালেরকন্ঠ অনলাইন 

Facebook Comments Box

Posted ১০:৫৪ পিএম | মঙ্গলবার, ০৮ অগাস্ট ২০২৩

The Daily Sarod |